সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রেশার লো হলে বুঝবেন যেসব লক্ষণে কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী তেলের মজুত ৯০ দিন করার উদ্যোগ হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা হবিগঞ্জের শাহজিবাজার অবহেলায় রেলস্টেশন , আধুনিকায়নের দাবিতে মানববন্ধন টেকসই আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে- মন্ত্রী আরিফুল সিলেট বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে – এস এ পরিবহনে অভিযান,বিপুল পরিমাণ অবৈধ জিরা উদ্ধার সিলেটে এবার ফার্মেসিকে সিলগালা করা হয়েছে শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার

নারী টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

শুরুর ধাক্কায় একটু টালমাটাল হলেও এই বাংলাদেশ যে থামার দল নয়, তা আরেকবার প্রমাণ করলেন নিগার সুলতানারা। উইমেন’স টি ২০ বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বুধবার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে এই জয়ে সুপার সিক্স পর্ব শুরু হলো দারুণ আত্মবিশ্বাস নিয়ে। দিনের অপর ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় ২০২৬ টি ২০ বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপপর্বের চার পয়েন্ট যুক্ত হয়ে পয়েন্ট তালিকায় এখন শীর্ষে নিগারদের দল (ছয় পয়েন্ট)। সুপার সিক্সের সেরা চার দল সুযোগ পাবে এ বছর জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া টি ২০ বিশ্বকাপে।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে বাংলাদেশ হারায় দুই উইকেট। প্রথম বলে দিলারা আক্তারের গোল্ডেন ডাক, এরপর দ্রুত ফেরেন শারমিন আক্তার। চাপের মুহূর্তে পালটা আক্রমণে নামেন সোবহানা মোস্তারি ও জুয়াইরিয়া ফেরদৌস। চতুর্থ উইকেটে তারা গড়েন ১১০ রানের জুটি। সোবহানা খেলেন ৪২ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস। ক্যারিয়ারের ৫২তম ম্যাচে পেলেন প্রথম ফিফটি। জুয়াইরিয়া মাত্র পঞ্চম আন্তর্জাতিক ম্যাচে তুলে নেন নিজের প্রথম ফিফটি (৪৫ বলে ৫৬)। তিনি চারটি ছক্কা হাঁকিয়ে স্পর্শ করেন বাংলাদেশের হয়ে নারী টি ২০তে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড। বাংলাদেশ তোলে ২০ ওভারে ১৬৫ রান।

জবাবে প্রথম বলেই মারুফা আক্তারের শিকার হন থাই ওপেনার। মাঝে নাত্থাকান চান্থাম ও নানাপাত কোনচারোইকাই কিছুটা প্রতিরোধ গড়লেও রান রেট কখনোই নাগালে ছিল না। মারুফা ২৫ রানে নেন তিন উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার শিকার করেন দুটি করে উইকেট। থাইল্যান্ড থামে ১২৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী ১৬৫/৮, ২০ ওভারে (জুয়াইরিয়া ফেরদৌস ৫৬, শারমিন আখতার ১১, সোবহানা মোস্তারি ৫৯

রিতু মনি ১৫। থিপাতচা পুত্থাওয়াং ৩/২২, ওনিচা কামচম্ফু ২/২৯)।

থাইল্যান্ড নারী ১২৬/৮, ২০ ওভারে (নাত্থাকাপ চান্থাম ৪৬, নানাপাত কোনচারোইকাই ২৯, নারুইমল চাইওয়াই ৩০। মারুফা আক্তার ৩/২৫, রিতু মনি ২/২০, স্বর্ণা আক্তার ২/২১)।

ফল : বাংলাদেশ নারী দল ৩৯ রানে জয়ী। ম্যাচসেরা : সোবহানা মোস্তারি (বাংলাদেশ)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারী টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট সময় : ০২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬