সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

সাভারে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধি ঢাকা,,
ঢাকার সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকা থেকে ববিতা আক্তার (৩৫) নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩১ মে) সকাল ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনী অ্যাসেট স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ববিতা নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। হত্যার সাথে জড়িত ফরিদপুরে হায়দার আলী (৪০) কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ব্যাংক কলোনীর ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩