সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে বিশেষ অভিযানে ভারতীয় পশু ও পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ২৮ লক্ষ টাকার ভারতীয় গরু ও সুপারি জব্দ করা হয়েছে।

শুক্রবার ১৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির পৃথক আভিযানিক টহলদল শুক্রবার ভোরে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। 

এসব অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু জব্দ করে। এগুলোর সিজারমূল্য ৯ লক্ষ ২০ হাজার টাকা। 

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় কানাইঘাট উপজেলার লোভাছড়া ও সুরাইঘাট বিওপির পৃথক আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩৫০ কেজি ভারতীয় সুপারি এবং ১টি পিকআপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সুপারি ও পিকআপের সিজারমূল্য ১৮ লক্ষ ৯০ হাজার টাকা। 

উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত পশু, গাড়ি ও পণ্যের সর্বমোট সিজারমূল্য ২৮ লক্ষ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 

এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিশেষ অভিযানে ভারতীয় পশু ও পণ্য জব্দ

আপডেট সময় : ১২:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫