সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে রেললাইন থেকে এক কলেজ ছাত্রের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেললাইন থেকে মতিউর রহমান (২১) নামে এক কলেজ ছাত্রের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকার পার্শ্ববর্তী রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত মতিউর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেন এবং পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।

পরিবারের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, সম্প্রতি তার ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মতিউর। ধারণা করা হচ্ছে, ভিডিও সামাজিক যোগাযোগ মাধম্যে প্রকাশ হওয়ায় মতিউর লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় রেলওয়ে পুলিশ। তবে এই মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে রহস্যের ঘনঘটা।

তার বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন, ‘মতিউর আমাদের পরিবারের সবচেয়ে ছোট, খুব আদরের। ওর পরীক্ষা চলছিল। উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

স্থানীয়রা জানান, মতিউর ছিলেন একজন সুশৃঙ্খল, মেধাবী ও নম্র ছাত্র। তার এমন পরিণতি কোনোভাবেই মানতে পারছেন না কেউ। এলাকাবাসীর ধারণা, মানসিক চাপ থেকেই সে হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে রেললাইন থেকে এক কলেজ ছাত্রের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫