সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

‘যারা পরিশ্রম করবে, তারা সমাজ পাল্টে দেবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নারীদের পরিশ্রমী হওয়ার আহবান জানিয়ে বলেছেন, যারা পরিশ্রম করবে, তারা সমাজ পাল্টে দেবে।

তিনি বলেন, আমি চাই সেই পরিশ্রমী মা, সেই পরিশ্রমী বোন, সেই পরিশ্রমী স্ত্রী, যারা সন্তানকে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজকে আলোকিত করবে।

তিনি পৃথিবীর বিভিন্ন জায়গার নারীদের পরিশ্রমী ও জয়ী হওয়ার  দৃষ্টান্ত তুলে ধরে বলেন, নারীরা পরিশ্রম করলে স্বাবলম্বী হতে পারে। পরিবার, সমাজ ও দেশের সমৃদ্ধি নিয়ে আসতে পারে।

তিনি সিলেট জেলার নারীদের পরিশ্রম করে জীবিকা নির্বাহের প্রতি আহবান জানান।

বুধবার বিকেলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের উদ্যোগে দু:স্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে অনুদান এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দু’স্থ ও অস’হা’য় নারীদের মধ্যে অর্থ ও প্রশিক্ষণার্থীদের সেলাই মে*শি*ন বিতরণ করেন জেলা প্রশাসক।

মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের চাইল্ড রাইটস অফিসার প্রিয়াংকা দাস রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের প্রোগ্রাম অফিসার শামসুন্নাহার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, যারা প্রশিক্ষণ নিয়েছেন, তাদেরকে কাজে মনোযোগ দিতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর প্রথম স্ত্রী খাদিজা(রা:) ব্যবসায়ী ছিলেন। ইসলামের ইতিহাস খোঁজলে দেখা যায় নারীরা যুদ্ধেও গিয়েছে। পৃথিবীর উন্নত দেশ যেমন, জাপান, ফিলিপাইনে নারীরা অনেক এগিয়ে।

তিনি বলেন, ভালো ভালো বিশ্ববিদ্যালয়েও নারীরা এগিয়ে। জ্ঞানার্জনের প্রতি ইঙ্গিত করে জেলা প্রশাসক বলেন, পরিশ্রম মানুষকে সাফল্য এনে দেয়।তিনি পরিশ্রমী হতে সকলের প্রতি আহবান জানান।

সভায় ৩০ জন প্রশিক্ষিত নারীকে ৩০ টি সেলাই মেশিন ও ৫ জন অসহায় নারীকে দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘যারা পরিশ্রম করবে, তারা সমাজ পাল্টে দেবে’

আপডেট সময় : ০৪:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫