সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় সিসিক প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড আইন কমিশনের সেমিনারে অংশ নিলেন এমইউ’র প্রফেসর আশরাফুর রহমান সিলেটে গ্যাস বন্ধের খবর, যা বলছে পেট্রোবাংলা ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো সিলেটে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে ৩ জন ট্রেনের টিকেট কালোবাজারীকে আটক করেছে র‌্যাব ॥ ভ্রাম্যমান আদালতের ১৫ দিনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে র‌্যাবের হাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বুধবার (১৫ অক্টোবর) দুপুরে র‌্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের আব্দুন নূরের ছেলে সোহেল মিয়া (৩০), একই উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪) এবং বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে জলিল মিয়া (৪০)।

র‌্যাব জানায়, গোপন খবর পেয়ে বুধবার ভোরে জংশনে অভিযান চালিয়ে ট্রেনের বিপুল সংখ্যক টিকিটসহ উল্লেখিত তিনজনকে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করেন। দুপুরে র‌্যাব তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়।

উল্লেখ্য যে, শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট কালোবাজারীর বড় ধরণের একটি চক্র রয়েছে। টিকেট অনলাইনে ছাড়ার সাথে সাথে চক্রটি টিকেট হাতিয়ে নেয়। পরে এসব টিকেট উচ্চ মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করা হয়। এ চক্রটির সাথে রেলের দুয়েকজন অসাধু কর্মকর্তা জড়িত বলে একটি সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে ৩ জন ট্রেনের টিকেট কালোবাজারীকে আটক করেছে র‌্যাব ॥ ভ্রাম্যমান আদালতের ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০২:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫