সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

দুর্গাপূজায় গণমাধ্যমকর্মীদের ২ দিন ছুটির দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে ২ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারির দাবিতে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

রবিবার (২৮ সেপ্টেম্বর)  সংগঠনের পক্ষ থেকে সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত একটি স্মারকলিপি তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমকে প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘স্বাধীনতার পর থেকেই সাংবাদিকরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। যা সংবিধানের লঙ্ঘন। সাংবাদিকরা দুই ঈদে ছুটি পেলেও দুর্গাপূজা, বড় দিন ও বৌদ্ধপূর্ণিমায় কোন ছুটি পায় না। এমন কি অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিনেও ছুটি পাওয়া যায় না। সেই সাথে ছুটির দিনে কাজ করানোর পরও বিশেষ মজুরিও প্রদান করা হয় না। জাতির বিবেকখ্যাত সাংবাদিকদের মৌলিক অধিকার হিসেবে ছুটির ক্ষেত্রে বৈষম্য দূর হওয়া একান্ত আবশ্যক। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছুটি পালিত হবে। ছুটির সাথে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট চারদিন ছুটি পালিত হচ্ছে। অথচ গণমাধ্যমের সাংবাদিরা একদিনও ছুটি পাচ্ছেন না। সাংবাদিকদের ছুটির বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছে মাফিক ছুটি প্রদান করেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও প্রদান করেন না।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ‘সব গণমাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করতে দুর্গাপূজা উপলক্ষ্যে ১ ও ২ অক্টোবর সরকারি ছুটির দিনগুলোতে গণমাধ্যমেও ২ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার জন্য অনুরোধ করছি। সেই সাথে ছুটির দিনে কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে দ্বিগুণ মজুরি নগদে পরিশোধ করতে নির্দেশ প্রদানের অনুরোধ করছি। আপনার সরকার সব সেক্টরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য যে কোন বৈষম্য দূর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আসছে।’

তথ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে স্মারকলিপিতে বলা হয়, ‘গত ৫ আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে আপনার মেধা ও যোগ্যতা দিয়ে যে সফলতা জাতিকে উপহার দিয়েছেন তারই ধারাবাহিকতায় গণমাধ্যমের সব বৈষম্য দূর করে সাংবাদিকদের মৌলিক সব অধিকার নিশ্চিত করে দেশের সব গণমাধ্যম জাতির বিবেক হিসেবে সমান ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তুলবেন বলে সাংবাদিক সমাজ আশা করে এবং আপনার প্রতি বিশ্বাস রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্গাপূজায় গণমাধ্যমকর্মীদের ২ দিন ছুটির দাবি

আপডেট সময় : ০১:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫