সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

গাজার রোগীদের চিকিৎসায় স হা য় তা দিতে পশ্চিমা দেশগুলোর প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সোমবার গাজা ও পশ্চিম তীরের মধ্যে চিকিৎসা করিডর পুনরায় চালুর আহ্বান জানিয়েছে ডজনখানেক পশ্চিমা দেশ। তারা জানিয়েছে, গাজার রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রস্তুত তারা।

কানাডার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরাইলকে দৃঢ়ভাবে আহ্বান জানাই পশ্চিম তীর, বিশেষত পূর্ব জেরুজালেমে চিকিৎসা করিডর পুনরায় চালু করতে, যাতে গাজা থেকে রোগীদের সরিয়ে আনা যায় এবং তারা ফিলিস্তিনি ভূখণ্ডেই জরুরি চিকিৎসা নিতে পারে।’

অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন ও পোল্যান্ডসহ প্রায় দুই ডজন দেশ এ বিবৃতিতে সই করেছে। তবে যুক্তরাষ্ট্র এতে স্বাক্ষর করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ইসরাইলকে অনুরোধ করছি গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে।

ইসরাইলের প্রতিক্রিয়া

এ বিষয়ে ইসরাইল তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে দেশটি গাজাবাসীদের পশ্চিম তীর বা পূর্ব জেরুজালেমে চিকিৎসা নিতে অনুমতি দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। এ মাসেই ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘নিরাপত্তা উদ্বেগ’ দেখিয়ে একই অবস্থান জানান।

কিছু গাজাবাসীকে আরব ও ইউরোপীয় দেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তবে এটি একেবারেই অপ্রতুল।

সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, মে মাসে অবরোধ আংশিক শিথিল হওয়ার পরও গাজায় প্রয়োজনীয় সহায়তা, বিশেষ করে ওষুধ, অল্প পরিমাণে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, গাজার স্বাস্থ্যব্যবস্থা এখন ভেঙে পড়ার মুখে। ইসরাইল দাবি করছে, তারা যথেষ্ট পরিমাণ খাদ্য ও সরঞ্জাম প্রবেশের অনুমতি দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ব্রিটেন ও ফ্রান্স সম্প্রতি জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়েছে, যদিও ওয়াশিংটন এর বিরোধিতা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজার রোগীদের চিকিৎসায় স হা য় তা দিতে পশ্চিমা দেশগুলোর প্রস্তাব

আপডেট সময় : ০১:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫