সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

সিলেট অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরী থেকে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- শাহপরাণ থানাধীন পীরেরবাজার টিকরপাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে রুকন মিয়া (২৭), নগরীর শাহী ঈদগাহ এলাকার আনোয়ার হোসেনের ছেলে রায়হান আহমদ জিসান (৩৪), পীরমহল্লার রহমত আলীর ছেলে রবিউল আলম (২৬), খাসদবীরের মৃত শফিক মিয়ার ছেলে সোহেল আহমদ (৪৮) ও খাসদবীরের মৃত আনু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫০)। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা সিলেট নগরীতে বিভিন্ন কৌশলে যানবাহনের যাত্রীদের অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিত। গোপন সংবাদের ভিত্তিতে কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক

আপডেট সময় : ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫