সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ইসরাইলঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যার দাবি ইরানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে অভিযান চালিয়ে ছয়জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী।  তাদের দাবি, নিহতরা চিরশত্রু  ইসরাইলের সঙ্গে যুক্ত একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্য।  খবর আরব নিউজের। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ‘বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছেন এবং আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।’

প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল।

আইআরএনএ জানিয়েছে, অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদে বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ‘নথি’ পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করছিল।

প্রতিবেদন অনুসারে, ‘মূল অপারেশন টিমটি’ ছিল সাতজন বিদেশি সন্ত্রাসী নিয়ে গঠিত, তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। এই গোলাগুলিতে দুই গোয়েন্দা কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইআরএনএ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যার দাবি ইরানের

আপডেট সময় : ১২:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫