সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

সিলেটে মাটি ও বালুর নিচে আড়াই লাখ ঘনফুট পাথর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের একটি গ্রামের মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে এ পাথর জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

জানা যায়, শনিবার সকাল থেকে সিলেট সদর উপজেলার ধোপাগুলের ক্রাশার মিল ও মজুত এলাকায় বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় প্রশাসন। এ সময় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। এ ছাড়া মহালদি গ্রামে পাথর লুটকারীরা রাতের আঁধারে গাড়ি দিয়ে বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে পাথর জব্দ করে রাখে। পরে প্রশাসন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আরও ১ লাখ ঘনফুট পাথর জব্দ করে। প্রশাসন জানিয়েছে, পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সরকার মামুনুর রশীদ জানান, আমরা সকাল থেকে ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামসহ মোট চারটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াইলাখ পাথর জব্দ করেছি। পাথরগুলো ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে ফেলা হবে। পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথরের মধ্যে ৫০ শতাংশ পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে। বাকিগুলোও প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মাটি ও বালুর নিচে আড়াই লাখ ঘনফুট পাথর

আপডেট সময় : ০১:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫