সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সমন্বয়কদের চাঁদা না দেয়ায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরীর অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি :

মব সৃষ্টি ও অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিকল্পিতভাবে একাধিকবার মব সৃষ্টি ও অপপ্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা। বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করতে একটি চক্র বারবার উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

গতকাল (শনিবার) বিকালে বিদ্যালয় মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এমন তথ্য জানান প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম জানান, ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে বিদ্যালয় থেকে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা না দেওয়ায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদ্যালয় চত্বরে অপপ্রচার চালানো এবং মব সৃষ্টির মাধ্যমে অস্থিরতা তৈরি করছে।

এসব কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ছাত্র আন্দোলনের কারণে গত বছরের ২ সেপ্টেম্বর প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে বাধ্যতামুলক ছুটিতে পাঠায় প্রশাসন। এরপর থেকে তারা বাড়িতে বসেই অফিস করছিলেন। গত ২০জুলাই তারা বিদ্যালয়ে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে কয়েকজন বহিরাগত লোক মব সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে জানান প্রধান শিক্ষক। তারা আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে বিদ্যালয়ের সুনাম ও ফলাফল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের রেজাল্ট আবারো ভালো করার লক্ষ্যে সকলে বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার, সিনিয়র শিক্ষক কাজল মিয়া, দীপক কুমার গোপ, ফারহানা খানম, নানু মিয়া, জাহেদুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইদুর রহমান চৌধুরী, সোনিয়া ইকবাল সম্পা, ইমদাদুল হক, অফিস সহকারী পারভীন আক্তার প্রমুখ। সংবাদ সম্মেলনে বানিয়াচং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমন্বয়কদের চাঁদা না দেয়ায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরীর অভিযোগ

আপডেট সময় : ০১:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫