সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

আগে করেছেন ৮ বিয়ে, নবম বিয়ের চেষ্টার সময় নারীকে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

এক নয়, দুই নয়, তিনও নয়…. আট আটবার বিয়ে করেছেন তিনি। চেষ্টা করছিলেন নবম বিয়ে করার। তবে তার আগেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে।

বিয়ে করে ওই ব্যক্তিদের কাছ থেকে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর নাম সামিরা ফাতিমা। তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি তার পরবর্তী টার্গেট খুঁজছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এ নারী ধনী পুরুষদের টার্গেট করে বিয়ে করতেন। এরপর তাদের ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিতেন। তিনি তার স্বামীদের কাছ থেকে এভাবে টাকা নিয়ে যাচ্ছিলেন।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, সামিরা ফাতেমা একটি সংঘবদ্ধ গ্যাংয়ের সদস্য। তিনি ওই গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে তার বিভিন্ন স্বামীর কাছ থেকে অর্থ আদায় করছিলেন।

সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সামিরা শিক্ষিত এবং পেশায় একজন শিক্ষিকা। তা সত্ত্বেও তিনি এমন প্রতারণামূলক কাজে জড়িয়ে পড়েছেন।

পুলিশের আশঙ্কা, গত ১৫ বছর ধরে হয়ত তিনি অনেককে নিজের ভিকটিম বানিয়েছেন। এরমধ্যে নিজের এক স্বামীর কাছ থেকে তিনি ৫০ লাখ রুপি পর্যন্ত নিয়েছেন। আরেকজনের থেকে ১৫ লাখ রুপি পাওয়ার তথ্য পাওয়া গেছে।

সামিরা বিয়ে বিষয়ক ওয়েবসাইট এবং ফেসবুকে নিজের ‘শিকারি’ খুঁজে বেড়াতেন। কাউকে পেয়ে গেলে তাকে আবেগপূর্ণ কথাবার্তা বলে প্রেমের ফাঁদে ফেলতেনন। নিজেকে তিনি সন্তানসহ ডিভোর্সী নারী হিসেবে আখ্যা দিয়ে টার্গেট করা পুরুষকে নিজের আয়ত্ত্বে নিয়ে আসতেন। ভয়াবহ প্রতারণা করা এ নারীকে গত ২৯ জুলাই নাগপুরের একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগে করেছেন ৮ বিয়ে, নবম বিয়ের চেষ্টার সময় নারীকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫