সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১ কোটি ৩ লক্ষ ১৪ হাজার টাকার মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ২৪ ঘন্টায় ৪টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে।

এই অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ী, কসমেটিকস এবং বিপুল পরিমাণ চা-পাতাসহ মোট ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি বড় চোরাচালান হতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অদ্য ২৮ জুলাই ২০২৫ তারিখ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়।

সিলেট থেকে ঢাকামুখী একটি ট্রাক তল্লাশি করে বিজিবি সদস্যরা দেড় হাজার পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী এবং ৬ হাজারের অধিক বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লক্ষ ১৪ হাজার টাকা।

এছাড়াও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৯১ পিস ভারতীয় দামী শাড়ী এবং ২৫ কেজি গাঁজা জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা। পাশাপাশি, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন গুটিবাড়ী বিওপির একটি টহল দল চোরাচালানী অভিযান পরিচালনা করে ৫০ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে।

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব।” ৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ৩ কোটি ৭৫ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১ কোটি ৩ লক্ষ ১৪ হাজার টাকার মালামাল জব্দ

আপডেট সময় : ০৬:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫