সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে ১৪ আগস্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

হজ ও ওমরাহ মেলা আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজনে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। 

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সরাসরি এজেন্সির মাধ্যমে হজের নিবন্ধন করতে আমরা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট হজ ও ওমরাহ মেলার আয়োজন করছি। এটি আমাদের একটি বড় ইভেন্ট। মেলার ভেন্যু চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। এতে হাজীদের প্রতারণা থেকে মুক্তি পেতে আমরা ভিন্ন এই উদ্যোগ হাতে নিয়েছি। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’ 

মহাসচিব বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘মেলায় বিভিন্ন ব্যাংক, এয়ারলাইন্স ও হজ এজেন্সির স্টল থাকবে। আগামী বছরের হজের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শুরুতে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে হজযাত্রীদের সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করার জন্য আমরা এ মেলাটা করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে ১৪ আগস্ট

আপডেট সময় : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫