সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

হবিগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ৩ দিনে ভারতীয় মাদক, গরু এবং বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা গত ২৫ জুলাই ভোররাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়।

এ সময় সিলেট থেকে ঢাকামুখী গাড়ি তল্লাশী চালিয়ে ৪৫ বস্তায় মোট ১ হাজার ৩৩৯ কেজি জিরা, ১২০ বস্তায় ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় ফুচকা, ৫ হাজার ৪৮০ পিস বিভিন্ন প্রকার চকলেট, ব্রেক টাইম চকলেট ১০ বক্স, ডার্ক চকলেট ২ বক্স, ডেইরী মিল্ক ৩ বক্স, ৬২৬ প্যাকেট ভারতীয় ওরেও বিস্কুট, ১৬ প্যাকেট সনপাপড়ি, ৭২হাজার ৮০০ পিস ভারতীয় হেলথ ফিট ও আয়ুর্বেদিক ট্যাবলেট, ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১ হাজার ১৮০ প্যাকেট অবৈধ আতশবাজী এবং ৫টি কম্বল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫০ লক্ষ ৩ হাজার ২৬০ টাকা। এছাড়াও, চুনারুঘাট উপজেলার সাতছড়ি এবং গুইবলি বিওপি টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ২২৯ পিস শাড়ী এবং ৬টি গরু জব্দ করে।

যার আনুমানকি মূল্য ২০ লক্ষ টাকা। পাশাপাশি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় বিয়ার আটক করে। যার আনুমানকি মূল্য ১ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে ৫৫ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সবসময় অঙ্গীকারাবদ্ধ।

উল্লখ্যে, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত ৩ কোটি ৫ লক্ষ ১৬ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট সময় : ০৩:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫