সিলেটে চকোলেট গাড়ি, নৌকাসহ আটক ১
- আপডেট সময় : ০৪:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটে সামাদ নামে এক যুবক কে আটক করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ চকোলেট গাড়িসহ নৌকা।
জৈন্তাপুর মডেল থানাপুলিশের অভিযানে সামাদকে আটক আর পণ্যগুলো জব্দ করা হয় বৃহস্পতিবার বিকালে।
পুলিশ জানায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানাপুলিশের একটি টহল দল জৈন্তাপুর ইউনিয়নের আলুবাগান এলাকার জনৈক সিরাজ মিয়ার ফিসারীর বিল্ডিংয়ের পিছন ও নলজুরী খাসি নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের চকোলেট আটক করে।
এসময় নদী পথে ভারতীয় চকোলেট বহনকারী দুটি নৌকা ও সড়ক পথে বহনের জন্য নিয়ে আসা একটি সিলভার কালারের নোহা গাড়ীসহ (ঢাকা মেট্রো-গ-১৪-৫৮৪৬) এক চোরাকারবারীকে আটক করা হয়।
এসময় নদী পথে ভারতীয় চকোলেট বহনকারী দুটি নৌকা ও সড়ক পথে বহনের জন্য নিয়ে আসা একটি সিলভার কালারের নোহা গাড়ীসহ (ঢাকা মেট্রো-গ-১৪-৫৮৪৬) এক চোরাকারবারীকে আটক করা হয়।
তার নাম মো. আব্দুস সামাদ (২৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞসাবাদে হানিফ জানান, তারা বারকী নৌকা দিয়ে খাসিনদী দিয়ে ভারত থেকে নানান ধরনের পণ্য বাংলাদেশে নিয়ে আসে। সুযোগ বুঝে নরজুরী নদীর বিভিন্ন স্থানে পূর্ব থেকে প্রস্তুত প্রাইভেটকার, নোহাগাড়ী, লেগুনা, ডিআই ট্রাক, সিএনজি গাড়ীতে পণ্য পরিবহন করে।
তিনি আরও জানান, পুলিশের অভিযান টের পেয়ে গোয়াইনঘাট উপজেলার লাখেরপাড় আসামপাড়া (ছৈলাখেল ৮মখন্ড) গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. মোস্তফা মিয়াসহ (৪০) অপর নাম না জানা আরেক চোরাকারবারী পালিয়ে যায়। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য দেশে নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিতে করেছেন।
























