সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

অবৈধভাবে ইরানে প্রবেশের সময় পাক-ইরান সীমান্ত থেকে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও সীমান্তরক্ষী বাহিনী (এফসি)। বুধবার বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান সংলগ্ন মাশকেল এলাকায় যৌথ অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়। খবর সামা টিভির।

সরকারি সূত্র জানায়, মাশকেল একটি প্রত্যন্ত সীমান্ত অঞ্চল, যা অনিয়মিত অভিবাসনের জন্য পরিচিত একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

আটক হওয়া ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও পরে তারা উপযুক্ত কাগজপত্র বা অনুমোদন ছাড়া অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করেন।

সীমান্ত এলাকার এক অনাবৃত পথ দিয়ে তারা যাত্রা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা ইরানে প্রবেশের জন্য বৈধ কোনো ভ্রমণ নথি দেখাতে পারেননি।

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘৩৩ জনকেই ঘটনাস্থল থেকে আটক করে পরবর্তী তদন্তের জন্য এফআইএ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই দলটি একটি আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৪:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫