সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, হাসপাতালের প্রধান ফটক, থানার মোড়, কোর্ট স্টেশনসহ বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে শহরের শায়েস্তানগর, হাসপাতাল মোড় ও নতুন বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

একই সঙ্গে কয়েকটি দোকানকে আর্থিক জরিমানাও করা হয়। পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে জায়গা দখল করে অস্থায়ী ব্যবসা পরিচালনা করে আসছিল লোকজন। এতে শহর আসা লোকজন যানজট সৃষ্টিসহ নানা ভোগান্তিতে পড়েন। যানজট নিরসন ও ভোগান্তি কমাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৭টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

একই সঙ্গে ৩টি দোকানকে ২শ টাকা করে ৬শ টাকা জরিমানা করা হয়েছে। পুরো শহরে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫