সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

যেদিন শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

২০০৪ সালের ২৭ জানুয়ারি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ঘটনা তুলে ধরেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।

ওই পোস্টে মোনায়েম মুন্না লিখেছেন, ‘জনাব Tarique Rahman (তারেক রহমান) যেদিন মরহুম শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন—২০০৪ সালের জানুয়ারি মাস।

২৭ তারিখ। গভীর রাত। টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান সার্কিট হাউসে গেলেন বিশ্রাম নেওয়ার জন্যে। একটু পরই তার ঢাকা ফেরার কথা।

ফেরার প্রস্তুতি চলছে। তারেক রহমান গাড়িতে উঠে ঢাকার উদ্দেশে রওনা হলেন। আচমকা সবাইকে অবাক করে দিয়ে গাড়িবহর উল্টো দিকে চলা শুরু করল।’

পোস্টে তিনি লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গাড়িবহরের সঙ্গে থাকা অন্যান্য নেতা হকচকিয়ে গেলেন।

তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কোথায় যাচ্ছে কেউ জানে না। প্রশ্নের জবাবে তারেক শুধু মুচকি হেসে বলেছিলেন, ‘আমরা এক জায়গায় যাব।’ ব্যাস এতটকুই। গভীর রাতে গাড়ি গিয়ে থামল শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে।

এতক্ষণের সাসপেন্সের অবসান হলো। সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নেমে আসলেন। সমাধিস্থলের খাদেমকে ডেকে তুললেন। সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন তিনি।’

যুবদলের কেন্দ্রীয় সভাপতি তার পোস্টে আরো লেখেন, ‘বাংলাদেশের কদর্য আর কাদা ছোড়াছুড়ির রাজনৈতিক সংস্কৃতিতে যে কয়টা সুন্দর দৃশ্য আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দৃশ্যটির জন্ম হলো তারেক রহমানের হাত ধরে। রাজনৈতিক অঙ্গনে ওই সময় এরকম প্রশংসনীয় একটি ঘটনা মিডিয়ায় সেইভাবে আসেনি। কারণ তখন ওই ঘটনাটি ছিল টপ সিক্রেট। তারেক রহমান যখন শেখ মুজিবের কবর জিয়ারত করতে যান তখন তার সঙ্গে এমনকি কোনো মিডিয়াকর্মীও ছিল না। তারেক রহমান প্রচার চাননি, তিনি এমনকি এই ঘটনা নিয়ে কোনো রাজনীতিও করতে চাননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যেদিন শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান

আপডেট সময় : ০৬:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫