সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

গত ১৮ মাসে বাংলাদেশে ঢুকেছে-প্রায় দেড় লাখ রোহিঙ্গা,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গত ১৮ মাসে মিয়ানমার থেকে পালিয়ে নতুন করে আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। যা ২০১৭ সালের পর সর্বোচ্চ রোহিঙ্গা শরণার্থী প্রবেশের ঘটনা।

শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বাবার বালোচ জেনেভায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, মিয়ানমারে নতুন করে সহিংসতা বাড়ায় বাড়িঘর ছেড়ে এসব মানুষ বাংলাদেশে চলে আসছেন।

বাবার সাংবাদিকদের বলেন, “রাখাইন রাজ্যে নিপীড়ন ও টার্গেট করে হামলা এবং মিয়ানমারে চলমান সংঘাতের কারণে হাজার হাজার মানুষ এখনো নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসছেন।

তিনি জানিয়েছেন, নতুন এ দেড় লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় চেয়েছেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প আগে থেকেই জনবহুল ছিল। এখন সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের মুসলিমদের ওপর গণহত্যা শুরু করে। ওই গণহত্যা থেকে বাঁচতে ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘের এ কর্মকর্তা বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “বিশাল চ্যালেঞ্জ সত্ত্বেও, বাংলাদেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে।”

এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈশ্বিক সহায়তা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গত ১৮ মাসে বাংলাদেশে ঢুকেছে-প্রায় দেড় লাখ রোহিঙ্গা,

আপডেট সময় : ০২:২৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫