সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

রথযাত্রায় সহযোগিতা করায় সরকারকে ধন্যবাদ জানাল ইসকন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ- (ইসকন) বাংলাদেশ।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা ২০২৫ উপলক্ষ্যে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছে যে, এ বছরের রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে আরও বলা হয়, এই মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট সকল সরকারি বিভাগকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, এছাড়া, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, দেশ-বিদেশের গণমাধ্যম, স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ যেভাবে সহযোগিতা ও সমর্থন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের সবার অবদানের কারণেই রথযাত্রা একটি নিরাপদ, সুন্দর ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ইসকন বাংলাদেশ আশাবাদ ব্যক্ত করে বলেছে, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

এতে আরও বলা হয়েছে, পরম করুণাময় শ্রীশ্রী জগন্নাথদেব সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বর্ষণ করুন। বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হোক এই আমাদের প্রার্থনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রথযাত্রায় সহযোগিতা করায় সরকারকে ধন্যবাদ জানাল ইসকন

আপডেট সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫