সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সিলেট ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট জৈন্তাপুরে নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তা সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ

সিলেটের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পেল স্কুল বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪২৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী প্রয়াস ও সিলেট প্রয়াস শাখার জন্য ট্রাস্ট ব্যাংক পিএলসি দুটি স্কুল বাস দিয়েছে। ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বাস দুটি হস্তান্তর করেন।

গত ২৪ জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাস দুটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরীসহ সেনা সদর ও ট্রাস্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

ট্রাস্ট ব্যাংক পিএলসি করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পেল স্কুল বাস

আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫