সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যার শঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভারি বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বল্প মেয়াদে বন্যার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দুই বিভাগে দশ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেনী, বান্দরবান, চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী, হালদা নদী। এ ছাড়াও সিলেট বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, খোয়াই নদী বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। আবহাওয়া অফিস বলছে, ১ জুন থেকে বৃষ্টির প্রভাব কমে যাবে।

স্থল নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে। তবে এর প্রভাব পিছু ছাড়ছে না। শুক্রবারও রাজধানীতে থেমে থেমে হয়েছে বৃষ্টি।

আবহাওয়াবিদ শাহীনুর রহমান বলেন, গত দুই দিন বৃহস্পতি ও শুক্রবার ঢাকা বিভাগে ১৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের পূর্বাঞ্চলের পরিস্থিতি বেশ নাজুক। নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান, চাঁদপুরে অতিভারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে অতিভারি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগে ভারি বৃষ্টি থাকবে রোববার পর্যন্ত।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উদয় রায়হান জানান, ভারি বৃষ্টির প্রভাবে বাড়ছে ফেনী জেলার মুহুরী নদীর পানি। সঙ্গে সাঙ্গু, মাতামুহুরীর পানি আরও বাড়তে পারে। আবার সিলেট বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, মনু, খোয়াই নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে এই এলাকায় বন্যা দীর্ঘ হবে না।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারি বৃষ্টি কমলে পাহাড় ধসের শঙ্কা বাড়ে। তাই কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খগড়াছড়িতে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যার শঙ্কা

আপডেট সময় : ০৩:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫