সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম!র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড

এন সি পি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কক্সবাজার সদরের খুরুশকুলে আল্লাওয়ালা হ্যাচারিতে আলী আকবর নামে এক যুবক হত্যার ঘটনায় মামলা হয়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতাসহ ছয়জনকে মামলার আসামি করা হয়েছে।

নিহতের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মামলাটি করেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।

আসামিরা হলেন- এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, তার ছেলে ও জেলা এনসিপি নেতা রাইয়ান কাশেম, তানভীর কাশেম, হ্যাচারির ম্যানেজার আনোয়ার হোসেন, মোহাম্মদ হোছাইন এবং মিজানুর রহমান। এছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রাইয়ান কাশেম, আনোয়ার হোসেন ও মিজানুর রহমানকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার আগেই রাইয়ান কাশেমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করে পুলিশ। পরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাভেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারও আগে সোমবার মিজান ও হোছাইনকেও কারাগারে পাঠানো হয়।

রাইয়ানের আইনজীবী গোলাম ফারুক খান কায়সার জানান, হত্যাকাণ্ডে রাইয়ানের সম্পৃক্ততা না থাকার পরও আদালত সন্দেহভাজন হিসেবে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে রাইয়ানকে সুচিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, রাইয়ান কাশেম ‘জুলাই অভ্যুত্থান’ নামে একটি ছাত্র সংগঠনের সমন্বয়ক এবং সম্প্রতি আত্মপ্রকাশ করা নতুন দল এনসিপির জেলা পর্যায়ের নেতা।

গত রোববার রাত ১০টার দিকে খুরুশকুলের কুলিয়াপাড়া ও মাঝিরঘাট এলাকায় আল্লাওয়ালা হ্যাচারিতে আলী আকবর নামে একজনকে হত্যা করা হয়। নিহত আলী আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার বাসিন্দা ও মৃত দানু মিয়ার ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এন সি পি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ০৯:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫