সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

রেড ক্রিসেন্টে দুদকের অভিযান-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রোববার (৪ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালাচ্ছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযোগের তীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবী, রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান ট্রেজারার আমিনুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও পরিচালক ইমাম জাফর সিকদারের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীর বিরুদ্ধে ৩২০ কোটি টাকার বদলি, পদায়ন ও তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে। এই অভিযোগে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অপসারণ করা হলেও তিনি এখনো রেড ক্রিসেন্ট সোসাইটির গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে আছেন। তুহিন ফারাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য হিসেবে প্রথম পর্যায়ে তিন মাস এবং পরবর্তী সময়ে ২০২৫ সালের ৫ মার্চ থেকে পরবর্তী ৬ মাসের জন্য নিযুক্ত হন।

অভিযোগ আরও বলা হয়, তুহিন ফারাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতেও দুর্নীতি করার জন্য একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে বদলি, চুক্তিভিত্তিক চাকরি থেকে নিয়মিতকরণ, পদোন্নতি, পদায়ন, চাকরি প্রদান ও টেন্ডার বাণিজ্য করেছেন।

অন্যদিকে রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান ট্রেজারার আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান ম্যানেজিং বোর্ড সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং পরিচালক ইমাম জাফর সিকদারের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, বদলি, নিয়োগ ও পদায়ন বাণিজ্যের অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ সরকারের একটি সহযোগী, মানবিক ও আন্তর্জাতিক সংস্থা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিভিন্ন দেশের অর্থ সহায়তায় মানবিক কাজ পরিচালিত হচ্ছে। অথচ কয়েকজন সিন্ডিকেট সদস্যের অবৈধ কার্যকলাপের ফলে সোসাইটির ভাবমূর্তি ও সুনাম জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এর ফলে দাতা সংস্থাগুলোও মানবিক কাজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অর্থ সহায়তা দিতে দ্বিধা বোধ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেড ক্রিসেন্টে দুদকের অভিযান-

আপডেট সময় : ০৯:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫