সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

বিএনপি নেতার গোয়ালঘরে মিলল চু রি হওয়া ১৩ গরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ১৩টি গরু। নওগাঁর আত্রাই থেকে গরুগুলো চুরি হয়।

শনিবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আব্দুল গফুর শাহ এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার বলেন, ছোটনের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানার পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি গরু উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

১৪ মার্চ গভীর রাতে আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিএনপি নেতা গফুরের বাড়ি থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে। আব্দুল গফুর এখনো পলাতক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি নেতার গোয়ালঘরে মিলল চু রি হওয়া ১৩ গরু

আপডেট সময় : ০৮:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫