সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি নাগাদ দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে আলোচনা চলছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রধান শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। এর আগে সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। 

বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা ৮দাবি নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে।

খুনিদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবেনা যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জের প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন দল

আপডেট সময় : ০৬:২০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫