সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ফল,মাদক জব্দ, আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসময় বিদেশী মদসহ একজনকে আটক করা হয়। 

বিজিবি জানায়, আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর, কালাসাদেক এবং লবিয়া বিওপি। 

অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, ডালিম, নিভিয়া সফট ক্রিম, পন্ডস ফেস ওয়াস, সুপারি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে কুইচা, রসুন, কাঠ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর এবং মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করে। 

আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭শ টাকা বলে জানায় বিজিবি। এ ব্যাপারে ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, বিজিবি বিদেশী মদসহ একজনকে আটক করে থানায় দিয়েছে। আটক আব্দুল মজিদ  দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ফল,মাদক জব্দ, আটক-১

আপডেট সময় : ১২:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫