সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দেশে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে,  ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের জানান দেয় নতুন এই রাজনৈতিক দলটি।

নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে এই রাজনৈতিক দলের যাত্রা শুরু বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক দলের অবস্থান সম্পর্কে জানান।
তিনি দলটির কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরেন।

সার্বভৌমত্ব আন্দোলন, দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে দলটি, এমনটাই দাবি করেছেন মেজর জেনারেল মো. এহতেশাম উল হক। তিনি বলেন, দলের নীতিগুলো দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে। ঐক্য, ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে আমাদের দল।

আমরা প্রতিজ্ঞা করছি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না। দলের বর্তমান কমিটি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে তারা বৈঠকে বসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আহ্বায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৩:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫