সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

জুড়ীতে অনুপ্রবেশকারী ভা র তী য় নাগরিক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে সোমবার (২৭ জানুয়ারি) আটক করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ানের অধীন উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদের বাড়ী থেকে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান। ‌

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়ানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক কোনাগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে

মোঃ রাজু আহমেদের (২৫) বাড়ীতে‌ একজন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করে লুকিয়ে আছে এমন খবর পেয়ে ফুলতলা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত রাজু আহমেদের বাড়ীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে ভারতীয় নাগরিক মোঃ রাহুল উদ্দিনকে (২১) আটক করে। সে ভারতের ত্রিপুরা জেলার ধর্মনগর থানার ভাগ্যপুর (পাঁচ নাম্বার) গ্রামের গয়েস মিয়ার পুত্র।‌ আটককৃত রাজুকে থানায় সোপর্দ করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ীর মালিক বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়। গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় ভারত হতে পাচারকৃত চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে জুড়ী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। উক্ত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেন,  ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে থানায় মামলা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুড়ীতে অনুপ্রবেশকারী ভা র তী য় নাগরিক আটক

আপডেট সময় : ০৩:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫