সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

চাঁদনীঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পরিদর্শন করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সোমবার (২০ জানুয়ারি) এ মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানাতে বাংলাদেশ দোকান মালিক সমিতি  সিলেট জেলা এবং জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের এই কঠিন সময়ে মনোবল ধরে রাখার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, অগ্নিকাণ্ডে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। আমরা সরকারের কাছে দাবি করছি, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যবসায়ী সম্প্রদায় সবসময় একে অপরের পাশে থাকে। আপনাদের ক্ষতি পুষিয়ে উঠতে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা থাকবে। নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো রোধে প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

ব্যবসায়ী এলাকাগুলোতে নিয়মিত অগ্নি-নিরাপত্তা পরিদর্শনের ব্যবস্থা করা এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম আরও সক্রিয় করার আহ্বান জানান তারা।ব্যবসায়ীরা জানান, আগামী কয়েকদিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পরিদর্শনকালে উপস্থিত বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাবেল, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, যুগ্ম সাংগঠনিক সচিব মীর মো. জাকারিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, অর্থ সম্পাদক মো. কয়ছর আলী, দোকান মালিক সমিতির সদস্য হোসাইন আহমদ লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী মো. আছাদুজ্জামান রনি, দুলাল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁদনীঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৬:১৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫