সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

বিমানে চড়তে না পেরে কোথায় গেলেন নিপুণ, জানালেন নিজেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি প্লেনে লন্ডনে যেতে চেয়েছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। তবে পুলিশ তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে। দেশত্যাগে ব্যর্থ হয়ে এখন রাজধানীর বনানীতে অবস্থান করছেন তিনি।

জানা যায়,গত শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটির। নাস‌রিন আক্তার নামে সে বিমানের যাত্রী হতে চেয়েছিলেন তিনি। নাম নাস‌রিন আক্তার।

কিন্তু তার বেশভূষায় সন্দেহ হয় ইমিগ্রেশন পুলিশের। তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা পুলিশ বুঝে ফেলেন, তিনি আর কেউ নন, ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার! তার আর লন্ডন যাওয়া হয় না। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানে উঠতে দেননি। হস্তান্তর করেছেন ইমিগ্রেশন পু‌লিশের কাছে।

তবে একটি গণমাধ্যমের কাছে পুরো ঘটনাটি অস্বীকার করে নিপুণ জানিয়েছেন, তিনি এখন বনানীর বাসায়।

ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ বহুল বিতর্কিত ও আলোচিত। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন ও হার-জিত নিয়ে নানা নাটকের জন্ম দেন তিনি। 

৫ আগস্ট গণআন্দোলনের মুখে শোবিজের আওয়ামীপন্থি তারকাদের অনেকে এখনো গায়েব। তারা কোথায় আছেন, সেই তথ্য অজানা। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশেই রয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

নিপুণের ক্যারিয়ারে সেভাবে ব্যবসা সফল সিনেমা না থাকলেও করছেন রাজকীয় জীবন-যাপন। মূলত শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেন অপ্রতিরোধ্য।

নিপুণ উচ্চমাধ্যমিকের পর ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সাল পর্যন্ত নিপুণ তার স্বামী এবং এক মেয়ে তানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। অনেক আগেই স্বামীকে ডির্ভোস দিয়েছিলেন তিনি।

নিপুণ অভিনীত প্রথম সিনেমা ‘রত্নগর্ভা মা’। কিন্তু সিনেমাটি আজও আলোর মুখ দেখেনি। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন নিপুণ। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অধিকাংশ সিনেমায় দ্বিতীয় সারির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমানে চড়তে না পেরে কোথায় গেলেন নিপুণ, জানালেন নিজেই

আপডেট সময় : ০৬:৪৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫