সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের ‘বিশেষ পরিকল্পনা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন, অনলাইন সংস্করণ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ বিশেষ পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে প্রয়োজনে রেলওয়েকে পুলিশ সহায়তা করবে।শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা থাকবে জানিয়ে আইজিপি বলেন, ট্রেনের ছাদে উঠে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা করা হবে।তিনি বলেন,আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করি।আইজিপি বলেন, ঈদযাত্রার জন্য প্রতিবছর পুলিশ যে ব্যবস্থা করে থাকে এবারও তা গ্রহণ করা হয়েছে।

যখন সারা দেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মা সেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতেন। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রার যানজট থেকে স্বস্তি মিলেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।ঈদের আগে একদিন যে ছুটি ঘোষণা করেছে সরকার- এতে করে এবার ঈদযাত্রার চাপটা কিছুটা হলেও কমবে বলেও মনে করেন পুলিশপ্রধান।এ সময় সাংবাদিকরা আইজিপির কাছে ট্রেনের ছাদে মানুষের ঝুঁকিপূর্ণ ভ্রমণের বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, আমাদের রেলওয়ে পুলিশ রয়েছে। এ ছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে আমরা সেই সাপোর্ট দেব। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, প্রয়োজন হলে ঈদে আরও ফোর্সের ব্যবস্থা করা হবে বলেও জানান আইজিপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের ‘বিশেষ পরিকল্পনা’

আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩