সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সুবিদবাজার থেকে মু ল হো তা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহৃত এক ব্যবসায়ীকে সিলেট নগরী থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের মুলহোতাকে। র‌্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে আজিজুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়।

আর গ্রেপ্তারকৃত অপহরণকারী  মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কামাল আহমেদ (৩৭)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় আজিজুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অপহৃত হন। বিকেল ৪টার দিকে অজ্ঞাত মোবাইল ফোন থেকে জনৈক জহির পরিচয় দিয়ে এক ব্যক্তি আজিজুর রহমানের স্ত্রী মোছা. সেবিন  আক্তার লাভলীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় লাভলী কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাব-৯ এই তথ্য পাওয়ার পর অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে। রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে ব্যবসায়ী আজিজুল ইসলামকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মুলহোতা কামাল আহমেদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কুলাউড়া থানায় আজিজুল ইসলামের স্ত্রী সেবিন আক্তার লাভলী বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সুবিদবাজার থেকে মু ল হো তা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫