সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি দিলওয়ারের জন্মদিন উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

বিশিষ্ট কবি ও গবেষক এ কে শেরাম বলেছেন, বাংলা সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের অবদানকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। তাঁর রচনাবলির মাধ্যমে বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হয়েছে। তিঁনি আজীবন মানবতার জয়গান গেয়ে গেছেন, এজন্য তাঁর নামের সাথে ‘গণমানুষের কবি’ শব্দটি অপরিহার্য হয়ে গেছে।

বুধবার (০১ জানুয়ারি) সকালে নগরীর ষ্টেশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ আয়োজিত একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৮৮তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম আলী হোসাইন -এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার বাবুল আহমেদ, কবি ধ্রুব গৌতম।

সাবেক সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কবি কামাল আহমদ, কবি মকসুদ আহমদ লাল, আব্দুশ শহীদ দুলাল, কবি রোকসানা বেগম, জোবায়দা বেগম আঁখি ও নাবিদ আহমদ প্রমুখ।

এর আগে, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গণমানুষের কবি দিলওয়ার ১৯৩৭ খ্রিস্টাব্দে সিলেট শহরের সুরমা নদীর দক্ষিণ পারে অবস্থিত ভার্থখলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রেরণাদানকারী বহু কবিতা ও গানের ¯্রষ্টা একুশে পদকপ্রাপ্ত এই কবি ২০১৩ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি দিলওয়ারের জন্মদিন উদযাপন

আপডেট সময় : ০৪:২৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫