সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন

সিলেট ও সুনামগঞ্জে ৫৩ লক্ষ টাকার চোরাই পণ্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেট ও সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ৫৩ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, মিনাটিলা, তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থানকাপড়, চিনি, কমলা, চকলেট, বিস্কুট, মদ, বিয়ার এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও চোরাচালানীর মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৩ লক্ষ ২০ হাজার ৯৪০ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ও সুনামগঞ্জে ৫৩ লক্ষ টাকার চোরাই পণ্য আটক

আপডেট সময় : ১২:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪