সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

গোলাপগঞ্জে এএসপি অফিসের জন্য ভূমি দান করলেন ব্যবসায়ী শামীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের দাড়িপাতন এলাকায় ৫ শতক জমি দান করেছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, মার্চেন্ট শামীম আহমদ রাসেল।

বুধবার (২৫) ডিসেম্বর দুপুর ১২টায় গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের পাশে দানকৃত ভূমি সরজমিনে পরিদর্শন করে জমি চিহ্নিতকরণ হয়।

পরে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেটের গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শাহ আলম।

ভূমিদাতা শামীম আহমদ রাসেলের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ও জেলা  বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, জাতীয়তাবাদী ফোরাম ইতালি মিলান শাখার সভাপতি ময়েজুর রহমান ময়েজ, পৌর বিএনপির সহ-সভাপতি ফয়জুর রহমান বদরুল।

সভা শেষে দোয়া পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা সভাপতি ইলিয়াস বিন রিয়াসত। সভায় বক্তারা, জনস্বার্থে ৫শতক ভুমি দান করায় ভূমিদাতা শামীম আহমদ রাসেলকে পুলিশ প্রশাসন ও গোলাপগঞ্জের নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ছালিক চৌধুরীসহ যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান বক্তারা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন, গোলাপগঞ্জ এ ওয়াহাব প্লাজা মার্কেটের ব্যবসায়ী ও আমেরিকা প্রবাসী হোসেন আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা সামসুল হক জুনেদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি আবিদ আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক ফারহান মাসুদ আফছর, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহবুবুল হক লুল, উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ মনসুর আহমদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোলাপগঞ্জে এএসপি অফিসের জন্য ভূমি দান করলেন ব্যবসায়ী শামীম

আপডেট সময় : ১২:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪