পনিটুলা মহাপ্রভুর আখড়ায় ৬৪ মোহন্তের ভোগ মহোৎসব ৩০ ডিসেম্বর
- আপডেট সময় : ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
শ্রীশ্রী মহাপ্রভুর প্রিয় পার্ষদগণ ৬৪ মোহন্তের ভোগ আরাধনা মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের বি-৫৭নং পল্লবী আবাসিক এলাকা, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী রাধারাণীর কিংকরী সংঘ পনিটুলা সিলেট এই মহোৎসবের আয়োজন করেছে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- সিলেট নগরের বি-৫৭নং পল্লবী আবাসিক এলাকা, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ, পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩০ ডিসেম্বর সোমবার সকাল ৭টায় মহাপ্রভু এবং পার্ষদগণের শৃঙ্গার আরতি, সকাল ৮টায় উপলভোগ নিবেদন, দুপুর ১টায় মধ্যান্থ ভোগরাগ, ভোগারতি কীর্ত্তন ও দুপুর ২টায় আরত্রিক ও ভোগদর্শন এবং তৎপর সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের বি-৫৭নং পল্লবী আবাসিক এলাকা, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ, পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ এবং শ্রীশ্রী রাধারাণীর কিংকরী সংঘ পনিটুলা সিলেটের সদস্যরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
























