সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ভারতে ফেরিতে স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট মুম্বাইয়ের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা খেয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

বুধবার (ডিসেম্বর) বিকাল গেটওয়ে অব ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময় আরব সাগরে এ দুর্ঘটনায় পড়ে ওই ফেরিটি। নৌবাহিনীর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

অনলাইনে পোস্ট করা ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, স্পিডবোটটি ফেরিতে ধাক্কা দেওয়ার আগে চক্কর দিচ্ছে। পরে ফেরিটি ডুবে যায়। 

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ইঞ্জিনে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নৌবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিন পরীক্ষা চলাকালীন একটি নৌবাহিনীর নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

স্বজনহারা পরিবারগুলোকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পুলিশ এবং নৌবাহিনী উভয়ই পৃথকভাবে এই ঘটনার তদন্ত করবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এলিফ্যান্টা গুহার কাছেই দুর্ঘটনার কবলে পড়ে স্পিডবোটটি। স্থানীয় মাছ ধরার নৌকা, নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন থেকে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়।

মুম্বাই শহরের অদূরেই আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে রয়েছে পাহাড় কেটে তৈরি একগুচ্ছ গুহা। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। 

এলিফ্যান্টা গুহা যাওয়ার জন্য লঞ্চ পরিষেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে ফেরিতে স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

আপডেট সময় : ০২:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪