সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট নগরী থেকে ৫ জনকে ধরলো ডিবি পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

 সিলেট নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)। বৃহস্পতিবার সোবহানীঘাট ও দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকার তিন ভাই রেস্টুরেন্টের সামনের ফাঁকা জায়গায় প্রকাশ্যে জুয়া খেলার সময় তিনজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

তারা হলেন- সুনামগঞ্জ জেলার সদর থানার বালিকান্দি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে দেলোয়ার হোসেন (৩২), হবিগঞ্জ জেলার আজিমনগর লম্বাহাটি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে ইলিয়াস (৩৫) ও সিলেট নগরীর ছড়ারপাড় শ্মশানঘাটের গৌরাঙ্গ করের ছেলে গোবিন্দ কর (২৮)।

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার জৈনপুর শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জৈনপুর শিববাড়ির মৃত আনু মিয়ার ছেলে আক্তার মিয়া (৫৫) ও একই এলাকার মো. আবদুল আজিজের ছেলে হাসান আহমদ (২২)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট নগরী থেকে ৫ জনকে ধরলো ডিবি পুলিশ

আপডেট সময় : ০২:১৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪