সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

নির্বাচনি প্রস্তুতি, সিলেটের ১৯ আসনে জামায়াতের আলোচনায় যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

৫ আগস্ট এরপর থেকে বিএনপিসহ আওয়ামীবিরোধী সব রাজনৈতিক দল বাধাহীনভাবে মাঠে দলীয় কর্মসূচি পালন করতে পারছে। সাংগঠনিক ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে জামায়াতে ইসলামিও। আওয়ামী লীগ সরকারের বিদ্বেষে নিবন্ধন হারানো দল জামায়াত ৫ আগস্টের পর ফিরে পায় তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। দলীয় কার্যক্রম বেগবান করার পাশাপাশি দলটি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। এ ক্ষেত্রে অন্যান্য দলের চাইতে জামায়াত এগিয়েই আছে বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নয়- এককভাবে লড়াই করতে চায় জামায়াত। এ লক্ষ্যে তারা সিলেটসহ সারা দেশে ৩০০ আসনে প্রার্থী বাছাই করছে। এর মধ্যে সিলেট বিভাগের ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থী যাদের করা হতে পারে তারা হলেন- সিলেট-১ আসনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, সিলেট-২ অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩ মাওলানা লোকমান আহমেদ, সিলেট-৪ প্রভাষক জয়নাল আবেদীন, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ-১ মাওলানা তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ হাফেজ নুরুল আলম সিদ্দিক, সুনামগঞ্জ-৩ মাস্টার নুরুল হাকিম, সুনামগঞ্জ-৪ অ্যাডভোকেট মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ-৫ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার-১ মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, মৌলভীবাজার-৩ আব্দুল হান্নান, মৌলভীবাজার-৪ আব্দুল আওয়াল তরফদার, হবিগঞ্জ-১ মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ প্রফেসর আমজাদ হোসেন, হবিগঞ্জ-৩ কাজী মহসিন হোসেন এবং হবিগঞ্জ-৪ আসনে মাওলানা মোখলেসুর রহমান। তবে দলটির পক্ষ থেকে নিশ্চিত করে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমান বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- ‘মূলত: জামায়াত অন্যান্য দলের মতো নয়। আমাদের নিজস্ব কর্মপদ্ধতি রয়েছে। দলের আলাদা নির্বাচনি কমিটি আছে। সেই কমিটি প্রার্থী বাছাই করবে। দায়িত্বের বাইরের বিষয় নিয়ে অন্যজন তথ্য জানতে বা দিতে পারবেন না। আমি আমার জায়গা থেকে এটুকু বলতে পারি- আমাদের প্রার্থী বাছাই কাজ চলছে। বাছাই শেষ হলে ও সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ দিলে দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে, সিলেটজুড়ে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন ‘অনানুষ্ঠানিক’ নির্বাচনি প্রচারণা। ওয়াজ মাহফিলসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। যাচ্ছেন তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সকল কর্মসূচিতে। অর্জন করার চেষ্টা করছেন সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনি প্রস্তুতি, সিলেটের ১৯ আসনে জামায়াতের আলোচনায় যারা

আপডেট সময় : ০১:৫৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪