সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

ভারত থেকে ফেরার পথে সিলেট সীমান্তে আটক নারীসহ ৫জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি :

 সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন মহিলা ও একশিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাক্ষনবাড়িয়া এলাকার বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১), মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলাম (৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপিতে নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারের (১৩৫৯/৫) নিকটতম এলাকা বড়তল দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তারা আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাবার পথে কাস্টমস চেক পোষ্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। দুইদিন পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

এ ব্যাপারে বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত থেকে ফেরার পথে সিলেট সীমান্তে আটক নারীসহ ৫জন

আপডেট সময় : ০৩:৪৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪