সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৫৬ জন নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৫৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।বুধবার  (৪ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন -পিপিএম।

নির্বাচিত ৫৬ জনের মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় ৫৫ জন। এছাড়া ৬ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম এই নিয়োগকে উদ্দেশ্য করে কোন রকম তদবির বা সুপারিশ না করায় মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জানান।

তিনি প্রাথমিকভাবে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তাদেরকে সততা ও দক্ষতার সাথে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ‘যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি আশা করব তোমরাও সাধারণ জনগণকে সেরকম সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করবে।

এই নিয়োগে মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট ১৫০২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৪৭৫ জন প্রার্থী গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯১ জন প্রার্থী আজ (৪ ডিসেম্বর) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, অনলাইনে আবেদনকারী ১৫০২ জনের মধ্যে গত ০৪ নভেম্বর নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ১২১৯ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের দিন উপস্থিত হন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতা পরীক্ষার (Physical Endurance Test ) জন্য ৮২০ জনকে বাছাই করা হয়। এরপর গত ০৫ নভেম্বর Physical Endurane Test (PET)- শেষে ৬৮২ জন এবং তৃতীয় ধাপে গত ০৬ নভেম্বর লিখিত পরীক্ষার জন্য৪৭৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকবৃন্দসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৫৬ জন নির্বাচিত

আপডেট সময় : ১১:৪০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪