সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

ভারত থেকে ফেরার পথে সিলেট সীমান্তে ৫যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- শনিবার বিকেল ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সিলেট সীমান্ত পিলার ১২৭৯/এমপির নিকট স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শ্রীপুর ক্যাম্পের সদস্যরা পাঁচ বাংলাদেশী যুবককে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জনের কাছে বাংলাদেশী এবং ভারতীয় আইডি কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে তারা ভারত গিয়েছিলেন।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডারগাঁও এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগরের কাজীলক মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর এলাকার নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রক্ষণগাঁও এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মারকুলির এলাকার আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত থেকে ফেরার পথে সিলেট সীমান্তে ৫যুবক আটক

আপডেট সময় : ০২:৩২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪