সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

বিজিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি :

গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন ও শান্তি শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। 

শনিবার বেলা ১২টায় গোপালগঞ্জের চাপাইলের মধুমতি পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয় অবহিত করেন দলটির নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। 

এসময় তিনি চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ৩২ দফা প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীকে স্ব স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে, ব্লু-ইকোনোমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগ বিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা, শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও আধুনিকরন করা।

সাইফুল রশিদ চৌধুরী বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন কোন দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতাকে আঁকড়ে রাখারা জন্য ভোটের প্রহসন চালিয়েছে তারা। আমরা লক্ষ্য করেছি রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম করেছে। ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি বাংলাদেশ। আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দশটি জেলায় আমাদের কার্যক্রম শুরু করেছি। চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

এসময়, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. জুলিয়াছ খান ঠাকুর, মো. শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলিসহ জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আপডেট সময় : ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪