সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গরমে শিশুদের ডায়রিয়া: কারণ, প্রতিরোধ ও করণীয় বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে- প্রধানমন্ত্রী জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ৮১,গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৪ সিলেটে অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন সিলেটে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো জগন্নাথদেবের স্নানযাত্রায় সিলেট নগরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে- সিসিক প্রশাসক সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও

অবৈধ বালু-পাথর উত্তোলন অভিযানে জরিমানা ও জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

 সিলেটের কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ৩ জনকে ১৫ দিনের জেল ও ২ লাখ টাকা জরিমানা এবং ২টি ট্রাক্টর আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এসময় তার সাথে থানা পুলিশ ও বিজিবির সদস্য অভিযানে অংশ নেন।

জানা যায় ভোলাগঞ্জ দশনম্বার সংলগ্ন থেকে বালু পাথর উত্তোলনে জড়িত থাকায় ৩ ব্যক্তিকে আটক করে এ সাজা দেওয়া হয়। আরো ৫টি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা এবং শাহ আরফিন টিলার পাথর পরিবহন করায় ২টি ট্রাক্টর জব্দ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার টুকের বাজারের আব্দুল গফুর’র পুত্র আব্দুল জলিল, তেলিখাল গ্রামের শরিফ উদ্দিনের পুত্র শামিম আহমেদ, কাঠালবাড়ি গ্রামের অলিউর রহমানের পুত্র মোহাম্মদ আলী।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ১৫দিনের সাজা ৫টি মামলায় ২লক্ষ টাকা জরিমানা এবং ২টি ট্রাক্টর জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধ বালু-পাথর উত্তোলন অভিযানে জরিমানা ও জেল

আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪