সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী, মুখ খুললেন অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত উর্বশী রাউতেলা। একাধিকবার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনে ঘেরা থাকলেও, তার পুরুষ অনুরাগীর সংখ্যা কখনো কমেনি। এর আগে ক্রিকেট তারকা ঋষভ পাণ্ডের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও উর্বশী এ বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এখন সেই গুঞ্জনের মধ্যেই উর্বশী নিজেই জানালেন, আগামী আড়াই বছর তিনি বিয়ে করার কোনো পরিকল্পনা করছেন না।

উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। এখন আমার কাটনি যোগ চলছে। ‘কাটনি যোগ’ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি।

ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন, ঋষভের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এই ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা না করে সত্যতার উপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না, এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী, মুখ খুললেন অভিনেত্রী

আপডেট সময় : ০৪:০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪