সংবাদ শিরোনাম ::
সিলেট শাহী ঈদগাহ থেকে বৃদ্ধ নিখোঁজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেট মহানগরের শাহী ঈদগাহ বাসিন্দা নিজাম উদ্দিন (৬২)। এ ঘটনায় কোতোয়লী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিজাম উদ্দিন মহানগরের শাহী ঈদগাহ অনামিকা ৬১ নম্বর বাসার মৃত মির হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের সময় তার পরনে ছিল সুরমা রঙের সোয়েটার।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে 01772654303 এবং 01860-123575 নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছে পরিবার।


























