সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

স্টিাফ রিপোর্টার :

সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (২৩ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় শনিবার (২৩ নভেম্বর) অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানকালে শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক এবং বাংলাবাজার বিওপি কর্তৃক বেশ কিছু ভারতীয় নিভিয়া সফট ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, নিভিয়া বডি লোশন, মাই ফেয়ার ক্রিম, ডিইক্লো-এম ট্যাবলেট, শীতের কম্বল, চিনি, চকলেট, সাবান, গরু, ফেন্সিডিল, বাংলাদেশি রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক  বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাই মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ১০:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪